রাজনগরে ৫ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩

রাজনগরে ৫ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধিঃঃ

 

মৌলভীবাজার। মৌলভীবাজারের রাজনগরে ওলিলা গ্রুপ ও রাজনগর সংসদীয় আসব পূর্ণ:বহাল কমিটির যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫ শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

 

শনিবার বিকাল ৩টায় রাজনগর জেলা পরিষধ মিলনায়তনে ৫ শতাধিক মানুষের খাদ্য সামগ্রী বিতরনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খানের সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা আব্বুল্লাহ আল সাম্মুর সঞ্চালনায় এ সময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ওলিলা গ্রুপের ব্যবস্থাপনা জিল্লুর রহমান।

 

এ সময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন টেংরা ইউনিয়নের চেয়ারম্যান মো. টিপু খান, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য জিয়াউর রহমান জিয়া, মুন্সী বাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেন, কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান, মনসুরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাদিকুর রহমান ও আওয়ামীলীগ নেতা ফয়সল আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, জেলা শ্রমীকলীগের সহসভাপতি কায়েস আহমদ সহ অনান্যরা।

 

প্রধান অতিথি ওলিলা গ্রুপের ব্যবস্থাপনা জিল্লুর রহমান বলেন, সাধারণ মানুষের পাশে থাকা এটা আমার পারিবারিক ভাবেই প্রচলিত। তাই আনুষ্ঠানিক অনাষ্টানিক ভাবে সব সময়ই এই কার্যক্রিম আমাদের চলমান থাকে। প্রতিটি উতসব ছাড়াও সারা বছর আমি চেষ্টা করি মানূষ্র পাশে থেকে তাদের যে ভালবাসা তার কিছুটা হলেও প্রতিদান দিতে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930