হবিগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: 4:12 PM, April 10, 2023

হবিগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধিঃঃ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ এপ্রিল) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর এলাকার সিলেট-ঢাকা মহাসড়কের পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। তবে ওই ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার আলামত পাওয়া গেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30