সিলেট |
প্রকাশিত: 5:44 PM, May 5, 2023
স্পেন প্রতিনিধিঃঃ
স্পেনে জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদলের ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্পেন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতালোনিয়া বিএনপি’র সভাপতি শফিউল আলম শফি।
বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় একটি পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্পেন দক্ষিনের সেচ্ছাসেবক দলের আহবায়ক আক্কাস মিয়া। সদস্য সচিব এ আর লিটু ও যুগ্ম আহ্বায়ক রেদোয়ান হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাতালোনিয়া বিএনপি’র যুগ্মসাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ-সাধারন সম্পাদক টুনু মিয়া।
বক্তব্য রাখেন, তালোনিয়া বিএনপি’র প্রচার সম্পাদক লায়েবুর রাহমান, অর্থ বিষয় সম্পাদক আবু শাহেন.যুবদলের সাধারণ সম্পাদক ইফতেকার হোসেন কাসেম,যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল বাছিদ.সহ সাধারণ সম্পাদক জনি আহমেদ খান.যুবদের সহ সাধারণ সম্পাদক সুমন আহমেদ. সেচ্ছাসেবকদল স্পেনের দক্ষিণের সদস্য ফুয়াদ আহমেদ.বিএনপির সদস্য বেলাল আহমেদ, সেচ্ছাসেবকদল স্পেন দক্ষিণের সদস্য রাজন আহমেদসহ জাতীয়তাবাদি দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সভাপতি নাসির আহমেদ শাহিন।
