সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০
প্রতিনিধি/হবিগঞ্জঃঃ
গত ২০দিনে বিভিন্ন দেশ থেকে ফিরেছেন হবিগঞ্জের ২ হাজার ৫৯৫ জন প্রবাসী। অথচ তাদের দুই সপ্তাহ হোম কায়ারেন্টাইনে থাকার কথা থাকলেও মানছেন না কেউই। ২ হাজার ৫৯৫ জন বিদেশ ফেরতের মধ্যে কোয়ারেন্টাইনে রয়েছেন মাত্র ৫৩ জন। বিষয়টি নিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।
করোনাভাইরাস প্রতিরোধ হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, গত ১ মার্চ থেকে এখন পর্যন্ত হবিগঞ্জে ২ হাজার ৫৯৫ জন প্রবাসী দেশে ফিরেছেন। পুলিশ ও স্বাস্থ্য কর্মীরা তাদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. এ.কে.এম মোস্তফিজুর রহমান বলেন- ‘জেলা পর্যায়ে করোনা ভাইরাস প্রতিরোধে ১২ সদস্য বিশিষ্ট একটি কমিটি রয়েছে। ওই কমিটি নিয়মিত বৈঠক করছে এবং সার্বক্ষণিক বিষয়টির খোঁজ-খবর নিচ্ছে। যেখানেই বিদেশ ফেরত লোক পাওয়া যাচ্ছে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হচ্ছে। যারা মানছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’তিনি বলেন- ‘এই পর্যন্ত হবিগঞ্জে ৫৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |