কানাডা থেকে লাশ হয়ে ফিরলেন সিলেটের ইয়াসিন

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, মে ১২, ২০২৩

লন্ডন বাংলা ডেস্কঃঃ
কানাডায় ভাড়া বাসা থেকে উদ্ধার হওয়া সিলেটেী যুবক ইয়াসিন মোহাম্মদ খান ফাহিমের (২৬) লাশ দেশে এসেছে। শুক্রবার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশবাহী কফিন স্বজনরা গ্রহণ করেন। বেলা ১১টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামে পৌঁছলে শত শত মানুষ তাকে এক নজর দেখতে ভিড় করেন। এ সময় স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদায়ক দৃশ্যের অবতারণা হয়।

 

জানা গেছে, তিন বছর আগে উচ্চশিক্ষার জন্য ফাহিম কানাডার মন্ট্রিলের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। সেখানে ডাউন টাউনের একটি অ্যাপার্টমেন্টে তিনি থাকতেন।

ইয়াসিন  হবিগঞ্জের মাধবপুরের আন্দিউড়া গ্রামের জসিম উদ্দিন খানের ছেলে। ২৩ এপ্রিল থেকে ফাহিমের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তার স্বজনরা। পরে কানাডায় ফাহিমের বন্ধু আরিফুলের সঙ্গে যোগাযোগ করা হয়। ২৬ এপ্রিল ফাহিমের বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পান আরিফুল।

 

খবর পেয়ে পুলিশ এসে ফাহিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর তার লাশ হিমঘরে রাখা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031