ওসমানীনগরে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০

ওসমানীনগরে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেটর ওসমানীনগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রাট মোছা: তাহমিনা আক্তার।

 

এসময় উপজেলার গোয়ালাবাজারে দ্রব্যমূল্যর তালিকা না থাকায় এবং বেশি দামে পূন্য বিক্রি করায় রায় টের্ডাসকে ৫ হাজার টাকা, লিটন টের্ডাস কে ২ হাজার টাকা, লক্ষি নারায়ণ ভেরাইটিজ স্টোর কে ২ হাজার টাকা, রাসেল টের্ডাস কে ২ হাজার টাকা, জয়গুরু খাদ্য ভান্ডার ২ হাজার টাকা, ও আল ইকওয়ান ট্রেডার্স ২ হাজার জরিামান আদায় কারা হয়।

 

এদিকে, একই দিন বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফছানা তাছলিম এর নেতৃত্বে উপজেলার তাজপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আরো দোকানে মূল্য তালিকা না থাকায় আরো দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসময় বিছমিল্লা ষ্টোর কে ৩ হাজার টাকা, নিশান ষ্টোরকে ৩ হাজার টাকা জরিমারা করা হয়। অন্যদিকে অভিযান শেষেই গোয়ালাবাজার ও তাজপুর বাজারে আবারো অধিক দামে পূন্য বিক্রি করতে দেখা গেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031