মৌলভীবাজারে ছোট ভাইদের হাতে ভাই নিহত

প্রকাশিত: 4:57 PM, June 27, 2023

মৌলভীবাজারে ছোট ভাইদের হাতে ভাই নিহত

জেলা প্রতিনিধিঃঃ

মৌলভীবাজারের জুড়ীতে জমি সংক্রান্ত বিরোধে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাইদের হাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ৯ ঘটিকায় উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে ঘটেছে। নিহত আব্দুল হামিদ (৬০) দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত লতিফ আলীর ছেলে।

 

নিহতের ছেলে আপ্তাব আলী ও রিফাত আহমদ অভিযোগ করে বলেন- জমি সংক্রান্ত বিষয়ে আমাদের বাবার সাথে চাচা ফারুক আহমদ ও আব্দুল জলিল মাস্টারের বিরোধ চলছিল। ঘটনার দিন চাচা ফারুক আহমদ ও আব্দুল জলিল এবং তাদের চাচাতো ভাই আব্দুল খালিকসহ কয়েকজন এলোপাতাড়ী কিল, ঘুষি ও বুকে পিঠে লাথি মারতে থাকায় ঘটনাস্থলে উনার মৃত্যু হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031