করোনা নিয়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২০

করোনা নিয়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ, নিহত ১

লন্ডন বাংলা ডেস্কঃঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন নাকি যাননি-এ নিয়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই ব্যক্তির নাম লাবলু মোল্লা (৩৫)।আজ শনিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।

 

স্থানীয় সূত্র জানায়, রাজবাড়ী সদর উপজেলায় সম্প্রতি এক প্রবীণ ব্যক্তি মারা যান। সদর উপজেলার ভবদিয়া গ্রামের স্থানীয় পল্লি চিকিৎসক আবদুল খালেক আশঙ্কা প্রকাশ করে বলেন, ওই ব্যক্তি সম্ভবত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। কিন্তু নিহত লাবলু মোল্লার ভাই আবদুল মান্নান এর বিরোধিতা করে বলেন, গজবে তার মৃত্যু হয়েছে।

 

এ নিয়ে আজ সকাল পৌনে সাতটার দিকে খালেক ও মান্নানের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সংঘর্ষ বাধলে লাবলু মোল্লা গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল আটটার দিকে তার মৃত্যু হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। তিনি জানান, এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31