শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের প্রেসব্রিফিং

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৩

শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের প্রেসব্রিফিং

প্রতিনিধি/মৌলভীবাজারঃঃ

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নকে ছাড়া এক তরফাভাবে চা শিল্পের জন্য বাংলাদেশের মজুরি বোর্ডের প্রকাশিত গেজেটটি পূর্ণবিবেচনার দাবী জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। (১২আগস্ট) শনিবার দুপুরে শহরে মৌলভীবাজার সড়কের বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় লেবার হাউজে কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিংকালে এই দাবী জানানো হয়।

 

 

প্রেসব্রিফিং এ উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাখল লাল কর্মকার, সহ সভাপতি পংকজ কন্দ, সাধারণ সম্পাদক নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, জুড়ি ভ্যালীর সহ সভাপতি শ্রীমতী বাউরি প্রমুখ। প্রেসব্রিফিং এ সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, মজুরি বোর্ডের কাজ হচ্ছে সব পক্ষের সাথে বৈঠক করে মজুরি বা অন্যান্য বিষয়ে সীদ্ধান্ত নেয়া। কিন্তু মজুরি বোর্ড যে মজুরি ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে তাতে আমাদের চা শ্রমিক ইউনিয়নের কেউ ছিলো না। এখানে আমরা গেজেটে অনেকগুলো বিষয় লক্ষ্য করেছি যা চা শ্রমিকদের জন্য অত্যন্ত বিপদজনক হবে।

 

 

 

বলা হচ্ছে বছরে মাত্র ৫ % মজুরি বৃদ্ধি হবে, কিন্তু বর্তমান বাজারে বছরে দ্রব্যমূল্যের দাম ৪০-৫০ % বাড়ে। সেখানে শ্রমিকরা কিভাবে খেয়ে পরে বেচে থাকবে। এরকম অনেক বিষয় গেজেটে এসেছে। আমরা এই গেজেটটি পুর্ণবিবেচনার দাবী জানাই। আমরা গেজেটটি আরো ভালো করে দেখে শীঘ্রই প্রতিবাদ সভা ও মানবন্ধন করবো।এবং চা শিল্প ও চা শ্রমিকবান্ধব গেজেট প্রকাশের ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930