দুবাইয়ে থেকেও দেশে মামলার আসামী ছাত্রদল নেতা

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৩

দুবাইয়ে থেকেও দেশে মামলার আসামী ছাত্রদল নেতা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদের আহমদ গত ৩০ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত মধ্যপ্রাচ্যের দুবাইয়ে অবস্থান করছিলেন। কিন্ত বড়লেখায় ৫ আগস্টের একটি হত্যা চেষ্টা মামলায় মাসহ তাকে আসামী করায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। তবে রবিবার (২০ আগস্ট) বিজ্ঞ বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাসপোর্টের এরাইভেল ও ডিপারসার সীল, ভিসা এবং বিমান টিকেট পর্যালোচনা শেষে তাদের জামিন মঞ্জুর করেছেন।

 

 

জানা গেছে, গত ৫ আগস্ট ভোরবেলা বড়লেখা শহরের হাটবন্দ এলাকায় নিজ বাসার প্রাঙ্গণে দুর্বৃত্তের হামলার শিকার হন যুক্তরাজ্য প্রবাসী ফয়জুর রহমান ওরফে ফাইজ মো. রহমান (৬৬)। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরদিনই হাসপাতাল থেকে রিলিজ পান। ঘটনার ১২ দিন পর গত ১৭ আগস্ট রাতে তিনি জেলা ছাত্রদলের সহসভাপতি ও উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক নাদের আহমদ ও তার মা শফি আক্তার খানমকে হত্যা চেষ্টা মামলার আসামী করে থানায় মামলা করেন।

 

 

ছাত্রদল নেতা নাদের আহমদ অভিযোগ করেন রাজনৈতিক কারণে ও মামলার বাদি যুক্তরাজ্য প্রবাসী ফয়জুর রহমান ওরফে ফাইজ মো. রহমানের সাথে মামলা-মোকদ্দমা সংক্রান্ত পূর্ব-বিরোধের জেরে দেশে না থাকা স্বত্তে¡ও পরিকল্পিতভাবে মা সহ তাকে হত্যা চেষ্টা মামলার আসামী করা হয়েছে। বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও পিযুষ কান্তি দাস জানান, জি.আর-১২৩/২৩ নম্বরের হত্যা চেষ্টা মামলার আসামী নাদের আহমদ ও তার মা শফি আক্তার খানম রোববার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। কাগজপত্র পর্যালোচনা ও শুনানি শেষে বিজ্ঞ আদালত তাদেরকে জামিন দিয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930