সেই নারীর পরিবারের ঘনিষ্ট স্বজনদের রাখা হবে কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

সেই নারীর পরিবারের ঘনিষ্ট স্বজনদের রাখা হবে কোয়ারেন্টাইনে

ডেস্ক রিপোর্টঃঃ

 সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে মৃত্যুবরণকারী নগরের শামীমাবাদ এলাকার ওই মহিলার পরিবারের সবাইকে হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হবে।

 

 আজ রবিবার বেলা ২টায় নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল। তিনি জানান, আজ (রবিবার ) দুপুর দেড়টায় মহিলার দাফন নগরীর মানিকপির টিলায় সম্পন্ন হয়েছে। মৃতের ঘনিষ্ট স্বজনদের হাসপাতাল কোয়ারেন্টাইনে নিয়ে আসার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছে প্রশাসন।

 

সিলেট শামসুদ্দিন হাসপাতালে করোনা সন্দেহে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী ওই নারীর বয়স ছিলো ৬১ বছর। তিনি শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

এর আগে গত শুক্রবার (২০ মার্চ) জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ওই নারী শহীদ শামসুদ্দীন হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। গত ৪ মার্চ তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31