আগামী জাতীয় নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হব

প্রকাশিত: 1:51 PM, September 7, 2023

আগামী জাতীয় নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হব

লন্ডন বাংলা ডেস্কঃঃ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, আমি বিশ্বাস করি আমাদের যে সক্ষমতা আছে তা দিয়ে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে যেকোনো আইনশৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হব। আমাদের সে আস্থাও আছে। গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

 

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, একসময় দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের হোলিখেলা চলছিল। বাংলাদেশ পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় তা এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের সব ফোর্স ওয়েল মোটিভেটেড। তারা দায়িত্ব পালনে আগামী দিনে যেকোনো চ্যালেঞ্জ যদি আসে তা মোকাবিলার সক্ষমতা রাখে।

 

 

এ সময় অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ প্রধানকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30