অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় : বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনের দাবি

প্রকাশিত: 4:37 PM, September 18, 2023

প্রতিনিধি/অস্ট্রেলিয়াঃঃ
প্রবাসে অবস্থানরত জাতীয়তাবাদি আর্দশে তৃণমূলের কর্মীদের উজ্জিবিত ও সু সংগঠিত করার মাধ্যমে প্রিয় মাতৃভূমিতে গনতন্ত্র পুনরুদ্ধার ও আন্দালন সংগ্রাম বাস্থবায়নে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার কমিটি গঠনের লক্ষে কমি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

স্বেচ্চাসেবক দল অস্টেলিয়া শাখার আয়োজনে রবিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সিডনি লাকেম্বা লাইব্রেরী হলে আয়োজিত সভায় সার্বিক তত্বাবধানে ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমি ফেরদৌস।

 

সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। প্রধান বক্তা ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রাজিব আহসান। বিশেষ অতিথি ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়ামিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার সভাপতি তারিক উল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ হোসেনের পরিচালনায় সভায় বক্তারা বলেন, মানুষের দাবি বাস্তবায়নে সু-সংগঠিত উন্নয়ন এবং সমৃদ্ধির নিয়মতান্ত্রিক রজনৈতিক দল বিএনপি একটি নিরপেক্ষ নির্বাচন চায়। আওয়ামীলীগের সন্ত্রাসী বাহীনি কর্তৃক সাধারণ মানুষের উপর যে নিপিরন চালিয়েছে তা থেকে বাংলার সাধারণ মানুষ আজ মুক্তি চায়। বর্তমান অবৈধ সরকার লোটপাঠ করে দেশের অর্থনৈতিকে ধংস করে দিচ্ছে। সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশে কেন্দ্রীয় ঘোষিত চলমান আন্দোলন সফল করতে নেতাকর্মীদের প্রতি আহব্বান জানান তারা।

 

 

 

বক্তব্য রাখেন. স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন আহমদ শাহীন, সেলিম হোসেন, আসলাম ফকির লিটন, মাকসুদুল হক চৌধুরী,সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুন, সাইফুল ইসলাম জুয়েল, এরশাদ হোসেন, মোঃ খোরশেদ আলম,মোস্তাফিজুর রহমান জাহিনসহ আর অনেকে। অনুষ্টানের শেষে শিগ্রই অস্ট্রেলিয়ায় বসবাসরত স্বেচ্ছাসেবক দলের সকল নেতা-কর্মীদের সমন্নয়ে ত্যাগীদের মূল্যায়নের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার নবগঠিত কমিটির তালিকা করে কেন্দ্রে প্রেরণ করা হবে বলে নেতা-কর্মীদের আশ্বস্থ করেন সিনয়র নেতারা। সভায় অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল আহমদসহ বিএনপি অঙ্গ সংগঠনের ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30