ভৈরবে ইতালি ফেরত প্রবাসীর মৃত্যু, করোনা সন্দেহ

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

ভৈরবে ইতালি ফেরত প্রবাসীর মৃত্যু, করোনা সন্দেহ

লন্ডন বাংলা ডেস্কঃঃ
কিশোরগঞ্জের ভৈরবে ইতালি ফেরত আব্দুল খালেক (৬০) নামে এক প্রবাসী মারা গেছেন। গতকাল রোববার রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তার বাড়ি শহরের জগন্নাথপুর এলাকায়।

 

এদিকে, এ ঘটনায় মৃত ব্যক্তির চারপাশের ১০টি ঘর এবং দুটি বেসরকারি হাসপাতালের মানুষের চলাচল সীমিত করেছে উপজেলা প্রশাসন। ঘটনার রাতে দুই হাসপাতালে যারা কর্মরত ছিলেন, তাদের হাসপাতালের ভেতরেই অবস্থান করতে বলা হয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে মৃত ব্যক্তির বাড়ির চারপাশেও।

 

স্থানীয়রা জানান, ওই ব্যক্তি দেড় যুগ আগে ইতালিতে যান। তার দুই ছেলে বর্তমানে ইতালিতে আছেন। তবে ইতালির পরিস্থিতি নাজুক পর্যায়ে যাওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি তিনি দেশে আসেন।

 

ওই ব্যক্তি ইতালি থেকে ফেরার বিষয়টি উপজেলা করোনা প্রতিরোধ কমিটির নজরে আনেননি। এমনকি স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো হাসপাতালেও যাননি এবং এলাকায় স্বাভাবিক চলাফেরা করছিলেন বলেও জানান স্থানীয়রা।

 

জানা গেছে, গত শনিবার থেকে ওই প্রবাসী জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে রোববার রাত সাড়ে ১০টার দিকে তাকে শহরের আবেদীন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে আইসোলেশন সেন্টারে যেতে বলেন। কিন্তু স্বজনরা তাকে সেখানে না নিয়ে ডক্টরস চেম্বার নামের একটি বেসরকারি হাসপাতালে নেয়। সেখানে রাত ১১টার দিকে আব্দুল খালেকের মৃত্যু হয়।

 

উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, মৃত ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কি-না সেটা জানতে ঢাকা থেকে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রতিনিধিনিরা ভৈরবে এসেছেন। তারা নমুনা সংগ্রহের কাজ করছেন।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031