পুকুরে পরে দুই বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: 12:57 PM, October 4, 2023

লন্ডন বাংলা ডেস্কঃঃ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরি গ্রামে মার্জিয়া আক্তার নামে দুই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের নিজাম উদ্দিনের কন্যা। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পরে এ মৃত্যুর ঘটনা ঘটে।

 

 

স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করছিল মার্জিয়া। খেলাধুলার এক পর্যায়ে সে পুকুরে পানিতে পরে তলিয়ে যায়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজেও সন্ধান পায়নি।

 

 

ঘণ্টাখানেক পড়ে মার্জিয়ার দেহ পুকুরে ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবপাশা ফাঁড়ির এসআই ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30