নবীগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত ৭

প্রকাশিত: 7:36 PM, October 17, 2023

 

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে গতকাল (১৭ অক্টোবর) মঙ্গলবার সকাল অনুমান সাড়ে ৯টার দিকে একদল চিহ্নিত চাঁদাবাজদের হামলায় নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম. মুজিবুর রহমান (৪৬) গুরুতর আহত হয়েছেন।

 

এ সময় তার কাছ থেকে ২টি দামী মোবাইল ফোন, ১টি ক্যামেরা ও নগদ ১লক্ষ ১০হাজার টাকা লুট করে নেয় হামলাকারীরা৷ খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই গৌতম সহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের সামনেই দুপুর সাড়ে ১২টার দিকে আবার সন্ত্রাসীরা প্রত্যক্ষদর্শী পিক-আপ চালক তজমুল আলী (৪০) ও শ্রমিক নেতা এহিয়া আহমেদ (৩৮), সোপান মিয়া (৩২), মুক্তার মিয়া (৩৫), সেলিম মিয়া (২৭), ওলি মিয়া (৩৫)কে রক্তাক্ত জখমী করে৷ গুরুতর আহতদের মধ্যে ৩জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে৷

 

স্থানীয় সূত্রে জানাযায়, ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্ত্বর বাসস্ট্যান্ডে সিলেট যাবার পথিমধ্যে যাত্রীবাহী গাড়ীর জন্য ঘটনার সময় অপেক্ষামান সাংবাদিক মুজিবুর রহমানের উপর প্রাণে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায় এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী দেওতৈল গ্রামের মৃত আবাস মিয়ার পুত্র আবুল খয়ের (৪০) ও তার সহযোগী আরো ১০/১২ জন৷ এসময় উপস্থিত লোকজনের প্রাণপণ চেষ্টায় অল্পের জন্য প্রাণে রক্ষা হলেও তিনি গুরুতর হন।

 

পরে স্থানীয় লোকজনের তাঁকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷ সাংবাদিকের উপর অতর্কিত হামলার কারণ জানতে চাইলে প্রত্যক্ষদর্শী পিক-আপ চালক শ্রমিক নেতা আউশকান্দি গ্রামের আপ্তাব মিয়ার পুত্র তজমুল আলী ও শ্রমিক নেতা এহিয়া সহ উল্লেখিত ব্যক্তিদের উপর আবারো সন্ত্রাসী খয়ের বাহিনীর প্রধান বাস চেকার আবুল খয়ের ও তার লোকজন হামলা করে আরো ৬ জনকে আহত করে৷

 

এ বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিক এম. মুজিবুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, আমার ভাতিজি সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। আমি তার চিকিৎসার খরচ নগদ ১লক্ষ ১০হাজার টাকা নিয়ে যাচ্ছিলাম। সিলেট যাবার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা হামলা এ টাকা গুলো হামলা করে নিয়ে যায়। এবং আমার ২টি দামী মোবাইল ফোন ও ১টি ক্যামেরা সহ ব্যাগ লুট করে নেয়।

 

 

অপরদিকে ঘটনার মূল হুতা সন্ত্রাসী আবুল খয়ের ও তার বাহিনি কর্তৃক এস.আই গৌতম এর সামনে নিরপরাধ লোকজনের উপর হামলা চালিয়ে তাদেরকে আহত করে৷ এসময় এস.আই গৌতম হামলাকারীকে আটক করলেও রহস্যজনকভাবে ছেড়ে দেয়৷ এ ঘটনায় নবীগঞ্জ সহ আউশকান্দি এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

 

 

আবারও যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী৷ অনুসন্ধানে জানা যায়, বাস চেকার খয়ের দীর্ঘদিন ধরে আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে ত্রাসের রাজত্ব কায়েম করছে। এমন কোন কাজ নেই খয়ের এই পয়েন্টে তার দ্বারা করা অসম্ভব! সে এখানে অপরাধ জগতের বাদশাহ! তার রয়েছে বিশাল একটি সন্ত্রাসী বাহিনী

 

। আর এই বাহিনীর প্রধান সে। বাস চেকারি করে অল্পদিনে বাড়ি গাড়ির সহ অনেক টাকার মালিকও হয়ে গেছে কি ভাবে? প্রশাসন যদি তার ব্যাংক সহ বিভিন্ন বিষয়াদী তদন্ত করে তাহলে অনেক অবৈধ কর্মকান্ডের হিসাব বেরিয়ে আসবে।

 

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি৷ তবে, এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30