স্বামীর লাথির আঘাতে গরম তরকারিতে ঝলসে গেছে গৃহবধূর শরীর

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

স্বামীর  লাথির আঘাতে  গরম তরকারিতে  ঝলসে গেছে  গৃহবধূর শরীর

 

গরম তরকারি পড়ে শরীর ঝলসে গেছে   মাছুরা খাতুন (২৪) নামের এক গৃহবধূর । মঙ্গলবার সকালে পাবনার সাঁথিয়া উপজেলায় স্বামী লাথি মারার ঘটনায় কাশিনাথপুর ইউনিয়নের কলাগাছি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই উপজেলার কলাগাছি গ্রামের রতন আলীর (২৮) স্ত্রী।

গৃহবধূর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বছর পাঁচেক আগে সাঁথিয়া উপজেলার শিবরামবাড়ী কল্যাণপুর গ্রামের দিনমজুর সোনাই মোল্লার মেয়ে মাছুরা খাতুনের সঙ্গে কলাগাছি গ্রামের রতন আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও তাঁর বাড়ির লোকজন গৃহবধূ মাছুরাকে প্রায়ই নানা অজুহাতে নির্যাতন করতেন। আজ সকালে রান্না করা নিয়ে মাছুরা খাতুনকে শাশুড়ি দুলি বেগম ও স্বামী রতন আলী গালিগালাজ করতে থাকেন।

একপর্যায়ে রতন আলী ক্ষুব্ধ হয়ে পাশে থাকা গরম তরকারির পাত্র লাথি মারেন। এতে গরম তরকারি মাছুরার শরীরে পড়ে শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। এ সময় মাছুরার চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন,  আহত গৃহবধূর বাবা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। ওই গৃহবধূর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love