বাধা নেই সাংবাদিকদের গাড়ি চলাচলে

প্রকাশিত: 12:57 PM, March 24, 2020

বাধা নেই সাংবাদিকদের গাড়ি চলাচলে

ডেস্ক রিপোর্টঃঃ

করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে এরমধ্যে সংবাদপত্রকর্মী ও তাদের গাড়ি চলাচলে বাধা নেই বলে জানিয়েছেন প্রধামন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া।সংবাদপত্রকর্মী ও তাদের গাড়ি চলাচলের বিষয়ে জানতে চাইলে আজ সোমবার রাতে টেলিফোনে সাংিবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

তোফাজ্জল হোসেন মিয়া বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের অতি জরুরি কাজের জন্য গাড়ি ও মানুষ চলাচলে কোনো বাধা নেই। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যেন যথাসম্ভব সীমিত আকারে তাদের কর্মীদের বাইরে বের করেন বা গাড়ি চলাচল করান সে বিষয়ে সরকার আহ্বান জানিয়েছে।

 

এদিকে তথ্য মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সংবাদপত্র বন্ধ হয়নি। গণমাধ্যমের কার্যালয় এবং গণমাধ্যমের কার্যক্রম সীমিত বা সংকুচিত বা কোনো ধরনের বাঁধার মধ্যে পড়বে না।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30