করোনার আতঙ্কে রেডিও-টেলিভিশনে প্রাথমিকের পাঠদান সম্প্রচার

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

করোনার আতঙ্কে রেডিও-টেলিভিশনে  প্রাথমিকের পাঠদান সম্প্রচার

লন্ডন বাংলা ডেস্কঃঃ

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটির দিনগুলোতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য টেলিভিশন ও রেডিওতে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন।আজ সোমবার (২৩ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদফতর ও এটুআই প্রকল্পের মধ্যে ভিডিও কনফাসেন্সের মাধ্যমে এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

জানা গেছে, চলমান সংকটপূর্ণ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের নিজ বাড়িতে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। বন্ধের মধ্যে শিক্ষার্থীরা যাতে পড়ালেখা থেকে পিছিয়ে না পড়তে টেলিভিশন ও রেডিওর মাধ্যমে শ্রেণি ক্লাস করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যে কিভাবে তাদের পড়ালেখায় ব্যস্ত রাখা সে বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য টেলিভিশন ও রেডিওর মাধ্যমে শ্রেণি পাঠ সম্প্রচার করা হবে। দেশের সুনামধারী শিক্ষকদের নিয়ে ভিডিও রেকর্ডিং করে তা প্রচার করা হবে।

 

তিনি বলেন, অনেকের বাসায় টেলিভিশন নেই, এ কারণে এই শ্রেণি পাঠ রেডিওতেও সম্প্রচার করা হবে। তার সঙ্গে সকল মায়েদের মোবাইলে এসএমএসের মাধ্যমে তাদের সন্তানদের বাসায় নিয়মিত পড়ালেখা করাতে নির্দেশ দেয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031