জুড়ীতে বই উৎসব: নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষারর্থীরা

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৪

প্রতিনিধি/জুড়ী

সারাদেশের ন্যায় মৌলভীবাজারের জুড়ীতে প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে উৎসবের আমেজে বিতরণ করা হয়েছে নতুন বই। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ¡সিত কোমলমতিসহ বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা। বই বিতরণ উৎসবের মাধ্যমে নতুন বই হাতে পাওয়ায় শিশুরা নতুন উদ্যমে পড়াশোনা করতে পারবে বলে আশা অভিভাবকদের।

 

সোমবার (১লা জানুয়ারী) সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে নতুন বই নিতে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা। সরেজমিনে কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করে দেখা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় বই বিতরণ উৎসবের।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিশ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অথিতি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও প্রতিষ্টানের সভাপতি বদরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার, একাডেমিক সুপারভাইজার মো: আলা উদ্দিন, ইউপি সদস্য জাকির হোসেন মনির, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আহাদ, অজয় বিশ্বাস প্রমুখ। এদিকে সকাল ১০টায় শুরু হয় মানিক সিংহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসব।

 

এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম, ইউপি সদস্য জাকির হোসেন মনির, বিদ্যালয়ের শিক্ষক ভাস্কর রুদ্র পাল প্রমুখ। উপজেলার কালাছড়া চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপেন্দ্র কুমার এর সভাপতিত্বে বই বিতরণ উৎসবে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন।

 

এছাড়াও উপজেলার রতনা চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930