হবিগঞ্জে খাল থেকে কিশোরের মর দেহ উদ্ধার

প্রকাশিত: 6:04 PM, January 11, 2024

জেলা প্রতিনিধিঃঃ
হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওড়ের খাল থেকে  আরজান মিয়া ওরফে ময়না (১৬) নামে এক কিশোর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার শিবপাশা ইউনিয়নের বিরাট-শিবপাশা হাওড়ের ফুনাতলা বন্দের খাল থেকে আরজান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

 

 

নিহত আরজান মিয়া জেলার বানিয়াচং উপজেলার ২ নং ইউনিয়ন পরিষদের চাঁনপাড়া গ্রামের বশির মিয়ার পুত্র।

 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হাওড়ে গরু দেখাশোনা করার সময় এক শিশু রাখাল আরজান মিয়ার লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়।

 

এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘঠনাস্থলে এসে আরজান মিয়ার মরদেহ হাওড় থেকে উদ্ধার করে। এ সময় পুলিশ আরজানের পকেটে থাকা মোবাইল থেকে তার পরিবারকে খবর দিলে আরজানের পিতা ও স্বজনরা ঘঠণাস্থলে উপস্থিত হন।
 

আরজানের প্রতিবেশী ওয়াসিফ মিয়া জানান, বৃহস্পতিবার সকালে সাড়ে আটটার দিকে নিজের বাড়ি থেকে ব্যাটারি চালিত অটোরিকশা (মিশুক) নিয়ে বের হয়। তার পিতাকে জমিতে কাজের জন্য নামিয়ে দিয়ে যাত্রী পরিবহনে বের হয় আরজান। দুপুরে মোবাইলে ঘঠনা ঘঠনাটি জানার পর আজমিরীগঞ্জ ঘঠনাস্থলে তার পিতা বশির মিয়াকে সাথে নিয়ে আসেন তিনি।

 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ডালিম আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিশুক নেয়ার জন্য আরজান মিয়াকে হত্যা করা হয়েছে৷ তবে এখনো নির্দিষ্ট ভাবে কিছু বলা যাচ্ছে না। আমরা বিষয়টি তদন্ত করছি। লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে৷

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30