কুয়াশার কারণে ঢাকার ফ্লাইট গেল সিলেট-চট্টগ্রাম-কলকাতা-হায়দ্রাবাদ

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৪

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ১১টি ফ্লাইট। পরে ফ্লাইটগুলো আশপাশের বিমানবন্দরে চলে যায়।

 

 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) মধ্যরাত থেকে বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ১০টা পর্যন্ত চলে এ অবস্থা। এসময় কুয়াশার কারণে ঢাকা বিমানবন্দরের রানওয়ে দেখতে না পেরে ১১টি ফ্লাইট সিলেট, চট্টগ্রাম, হায়দ্রাবাদ ও কলকাতা বিমানবন্দরে যায়।

 

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ভোর ৪টা ১৬ মিনিট থেকে সকাল ১০টা ১৬ মিনিট পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ১১টি যাত্রীবাহী ফ্লাইট ঘন কুয়াশার কারণে ডাইভার্ট হয়ে সিলেট, চট্টগ্রাম, হায়দ্রাবাদ ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ১০টা ৪৫ মিনিটের পর থেকে ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031