কুয়েত বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আলাল

প্রকাশিত: 4:00 PM, January 31, 2024

মোঃবিলাল উদ্দিন/কুয়েতঃঃ

কুয়েত বিমানবন্দরে সহকর্মীদের  ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন কুয়েত বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সাংগঠনিক সম্পাদক জিটিভি ও দৈনিক প্রথম আলো কুয়েত প্রতিনিধি আলাল আহমেদ।

 

গতকাল ৩০ জানুয়ারি রাতে স্বদেশ থেকে স্বল্প কালীন ছুটি শেষে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে কুয়েত বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে সহকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।  

 

এসময় উপস্থিত ছিলেন, বাংলা প্রেসক্লাব কুয়েতের সভাপতি এনটিভির কুয়েত প্রতিনিধি মোঃ আল-আমীন সরকার,বাংলা প্রেসক্লাব কুয়েতের সিনিয়র সহ-সভাপতি এটিএন বাংলা কুয়েত প্রতিনিধি মোঃআহাদ আম্বিয়া খোকন,বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সিনিয়র সহ-সভাপতি ইউরো বাংলা টিভি ও জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার কুয়েত ব্যুরো প্রধান মোঃ বিলাল উদ্দিন, বাংলা প্রেসক্লাবের সদস্য জিয়াউর রহমান, কুয়েত প্রবাসী মোঃ বোরহান উদ্দিন।

 

প্রচন্ড শীত উপেক্ষা করে গভীর রাতে ভালবাসার টানে সহকর্মীরা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে শুভেচ্ছা জানালে  সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক আলাল আহমেদ।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30