জার্মানির কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ দাবি পোল্যান্ডের

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৪

লন্ডন বাংলা ডেস্কঃঃ
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর লুটপাটের ‘আর্থিক ক্ষতিপূরণ’ দাবি করেছে পোল্যান্ড। মঙ্গলবার দেশটির শীর্ষস্থানীয় এক মন্ত্রী এই দাবি জানান। গত ডিসেম্বরে পোল্যান্ডের ক্ষমতায় আসে বামপন্থী, ইউরোপীয় ইউনিয়নের ঘনিষ্ঠ নতুন সরকার। তারপর প্রথমবারের মতো বার্লিনে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী সাদিস্লাভ সিকরস্কি। এই সফরেই ক্ষতিপূরণের প্রসঙ্গ টানেন তিনি।

 

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সহযোগপূর্ণ সম্পর্ক ফিরিয়ে আনতে হবে।

 

আগের সরকারও এমন ক্ষতিপূরণের দাবি জানিয়েছিল। ‘৫২ লাখ পোলিশ নাগরিকের মৃত্যুর জন্য’ তৎকালীন সরকার জার্মানির কাছে এক লাখ ৩০ কোটি ইউরোর ক্ষতিপূরণ দাবি করে৷

 

বেয়ারবকের সাথে বৈঠকের পর সিকরস্কি বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোল্যান্ডের সাথে জার্মানি যা করেছিল, তা ছিল নির্মম ও জঘন্য৷’ তিনি বলেন, যদি জার্মানি ‘কোনো সৃজনশীল সমাধানের মাধ্যমে অনুশোচনা ব্যক্ত করে, যারা এতকিছুর পরেও বেঁচে আছেন, তাদের জন্য ভালো কিছু করে। তাহলে তা পোল্যান্ডের জন্য ভালো হবে।

 

আগের পোলিশ সরকারও জার্মানির ক্ষতিপূরণকে ‘নৈতিক দায়িত্ব’ বলেছিল। তবে জার্মানি এই দাবিকে আগে থেকেই খারিজ করে আসছে। এক্ষেত্রে জার্মানি ১৯৫৩ সালের একটি সিদ্ধান্তের কথা মনে করিয়ে দেয়। সেসময় পোল্যান্ড তৎকালীন পূর্ব জার্মানির কাছ থেকে সকল দাবি প্রত্যাহার করে নিয়েছিল।

 

জার্মান কর্তৃপক্ষের দাবি, ক্ষতিপূরণের বিতর্কের সমাধান হয়ে গেছে ১৯৯০ সালে, যখন জার্মানির পুনরেকত্রীকরণ হয় ‘টু প্লাস ফোর’ চুক্তির শর্ত অনুযায়ী, যেখানে পোল্যান্ডের কোনো ভূমিকা ছিল না।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031