সিলেট ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, মে ৫, ২০২৪
লন্ডন বাংলা ডেস্কঃঃ
খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার জরুরী মজলিসে শুরার অধিবেশন গতকাল বিকেলে জেলা মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে মজলিসে শূরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে।
২০২৩-২০২৪ সেশনের অবশিষ্ট সময়ের জন্য মৌলভীবাজার জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন। মাওলানা ফখরুল ইসলাম।
উল্লেখ্য গত ২৯ মার্চ ২০২৩-২৪ সেশনের নির্বাচিত জেলা সভাপতি মাওলানা শায়খ সৈয়দ মুজাদ্দিদ আলী রহ, এর ইন্তেকালে সভাপতির পদ শূন্য হয়। মৌলভীবাজার জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম তরফদারের পরিচালনায়। অনুষ্ঠিত অধিবেশনে নির্বাচন কমিশনের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন। যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসীর আলী। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আবু সালমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জোন সহকারি পরিচালক অধ্যক্ষ আব্দুল হান্নান। নবনির্বাচিত সভাপতিকে গঠনতন্ত্রের আলোকে শপথ বাক্য পাঠ করান যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসীর আলী।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||