সিঙ্গাপুরে ক্রেনের ফিতা ছিঁড়ে বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৪

সিঙ্গাপুরে ক্রেনের ফিতা ছিঁড়ে বাংলাদেশির মৃত্যু

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সিঙ্গাপুরে মোবাইল ক্রেনের ফিতা ছিঁড়ে জয়দেব মালাকার (৩৬) নামে এক বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় বিকেলে ৩টার দিকে সিঙ্গাপুরের এসএইচ ডিজাইন ও বিল্ড (কোম্পানি) বেনোই সেক্টর এলাকায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

 

 

জয়দেব মালাকার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ গ্রামের জগদীশ মালাকারের ছেলে।

জয়দেব মালাকারের সহকর্মী মির্জাগঞ্জ ইউনিয়নের ঘটকের আন্দুয়া গ্রামের প্রবাসী তারেক মাহমুদ মুঠোফোনে জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে কোম্পানির মালামাল উঁচু বিল্ডিংয়ে লোড-আনলোড করার সময়ে মোবাইল ক্রেন ফিতা ছিঁড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই জয়দেব মালাকারের মৃত্যু হয়। মরদেহ দেশে পাঠাতে সময় লাগবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031