নেদারল্যান্ডসের জাদুঘরে বিস্ফোরণ ঘটিয়ে দুঃসাহসিক চুরি

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

নেদারল্যান্ডসের জাদুঘরে বিস্ফোরণ ঘটিয়ে দুঃসাহসিক চুরি

আন্তর্জাতিক ডেস্কঃঃ

নেদারল্যান্ডসের একটি জাদুঘরে বিস্ফোরণ ঘটিয়ে প্রায় আড়াই হাজার বছরের পুরনো সোনার হেলমেটসহ চারটি প্রাচীন নিদর্শন নিয়ে গেছে চোরেরা। ডাচ পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোরের দিকে অ্যাসেনের ড্রেন্টস মিউজিয়ামে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।

9

যাদুঘর  চুরি হওয়া নিদর্শন। ছবি: সংগৃহীত

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণ ঘটানোর আগে সন্দেহভাজনরা বাইরের দরজা খুলে বাতাসে ধোঁয়া ছড়িয়ে দেয়।এরপর খ্রিস্টপূর্ব ৫০ অব্দের তিনটি সোনার ব্রেসলেট এবং বুখারেস্টের রোমানিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর থেকে ধার করা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নিদর্শন কোটোফেনেস্টির খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর হেলমেট নিয়ে পালিয়ে যায় চোরেরা।

 

ড্রেন্টস মিউজিয়াম তাদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুরির কথা নিশ্চিত করেছে। নিদর্শনগুলো দুষ্প্রাপ্য ছিল বলে জানানো হয়। বিস্ফোরণে ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়।

 

98

যাদুঘর থেকে চুরি হওয়া নিদর্শন। ছবি: সংগৃহীত

ডাচ পুলিশ ঘোষণা করেছে, তারা আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সঙ্গে এ নিয়ে কাজ করছে। তারা ইতিমধ্যে ৫০টিরও বেশি তথ্য পেয়েছে। পুলিশের ধারণা, লাইসেন্স প্লেট চুরি করা গাড়িটি ফেলে অন্য একটি গাড়িতে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

এক বিবৃতিতে ড্রেন্টস মিউজিয়ামের জেনারেল ডিরেক্টর হ্যারি টুপান এ ঘটনাকে তার প্রতিষ্ঠান ও রোমানিয়ার জাতীয় ইতিহাস জাদুঘরের জন্য ‘কালো দিন’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, জাদুঘরে গত রাতের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। ১৭০ বছরের ইতিহাসে এত বড় ঘটনা আর ঘটেনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031