গাজায় ঘরে ফিরল ২ লাখ ফিলিস্তিনি

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫

গাজায় ঘরে ফিরল ২ লাখ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক ::

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যে ২ লাখ ফিলিস্তিনি নিজ বাড়িতে ফিরে গেছেন।আজ সোমবার ইসরায়েল রোডব্লক তুলে নেওয়ার পর বাসিন্দার বাড়ি ফিরে যান। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

 

প্রতিবেদনে বলা হয়, গাজায় সড়কগুলোতে বিপুল যানজট সৃষ্টি হয়েছে, বিশেষত নেতজারিম করিডরের কাছে, যেখানে ইসরায়েল বাধা দিয়ে যান চলাচল বন্ধ রেখেছিল। লাখো ফিলিস্তিনি পায়ে হেঁটে অনেকটা পথ পাড়ি দেন।

 

আজ স্থানীয় সময় ভোর সাতটা থেকে উপকূলীয় আল রাশদি সড়ক দিয়ে হাঁটতে শুরু করেন গাজাবাসী। ৯টার দিকে গাড়ি চলতে শুরু করে। গতকাল পর্যন্ত গাজাবাসীকে পথরোধ করেছিল ইসরায়েল।

ইসরায়েল জানিয়েছিল যে আরবেল ইয়েহুদ নামের একজন সাধারণ নারী বন্দী মুক্তি না পাওয়া পর্যন্ত তারা গাজার উত্তরে ফিলিস্তিনিদের ফিরে যাওয়ার পথ বন্ধ রাখবে। তিনি বৃহস্পতিবার মুক্তি পাবেন বলে নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে। হামাস জানিয়েছে, উত্তরে ফিরে যাওয়ার পথ বন্ধ করা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন, এবং তারা ইয়েহুদের মুক্তির জন্য ‘সব প্রয়োজনীয় গ্যারান্টি’ দিয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031