দুই জিম্মিকে মুক্তি দিলো হামাস

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

দুই জিম্মিকে মুক্তি দিলো হামাস

আন্তর্জাতিক ডেস্ক ::

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আওতায় ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে মুক্তকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। বিনিময়ে ৬০২ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

 

প্রতিবেদনে বলা হয়, আজ শনিবার রেড ক্রিসেন্টের কাছে জিম্মিদের তুলে দেয় হামাস। ইতিমধ্যে দুজন জিম্মিকে নিজেদের হেফাজতে নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ।

 

 

মুক্তি পাওয়া দুই জিম্মি হলেন, অ্যাভেরা মেনগিস্তু। ২০১৪ সালে গাজায় প্রবেশের দায়ে তাকে আটক করে হামাস। আরেকজন হলেন- তাল শাওহাম (৪০)। ২০২৩ সালের ৭ অক্টোবর তাকে ইসরায়েলের কিবতুজ বেরি থেকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

 

অন্যদিকে বাকী চার জিম্মিকে মধ্য গাজার নুসরেইত ক্যাম্প থেকে মুক্তি দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। হামাসের প্রকাশিত তালিকায় রয়েছে তাল শোহাম, ওমের ওয়েনকার্ট, এলিয়া কোহেন, ওমের শেম টভ, হিশাম আল-সায়েদ এবং আভেরা মেঙ্গিস্টো।

 

 

এক বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, মুক্তি পাওয়া দুই জিম্মকে নিরাপত্তা দিয়ে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাদের চিকিৎসা দেয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031