মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যে যুবদলের সভাপতি আফজাল হোসেন

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫

মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যে যুবদলের সভাপতি আফজাল হোসেন

লন্ডন বাংলা ডেস্কঃঃ

বিশ্বের সব মুসলিমকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যে যুবদলের সভাপতি আফজাল হোসেন। পবিত্র মাহে রমজান মাসে মাসে হিংসা, বিদ্বেষ থেকে মুক্ত থাকার আহ্বান জানিয়ে গনমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে। সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী–গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।

 

 

রমজানের পবিত্রতা রক্ষা, ব্যক্তি ও সমাজ জীবনে তাকওয়া অর্জন এবং কুরআনের আলোকে জীবন পরিচালনার শপথ নিতে হবে। মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস মাহে রমজান হচ্ছে প্রশিক্ষণের মাস। আত্মশুদ্ধি-আত্মগঠন ও তাকওয়া অর্জনের মাস। সিয়াম সাধনার পবিত্র এই মাসে সবধরণের পাপাচার থেকে নিজের নফস ও প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ আরোপ করে নিজেকে আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হিসেবে গড়ে তোলাই রমজানের অন্যতম শিক্ষা।

 

আফজাল হোসেন বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা–বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। সিয়াম পালনের পাশাপাশি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি এবং ইবাদত–বন্দেগিতে মশগুল থাকি।

 

কুরআনের অনুশাসন মেনে চলার মধ্যেই ইহকালিন সাফল্য ও পরকালীন মুক্তি নিহিত রয়েছে। তাই কুরআন নাজিলের পবিত্র মাসে কুরআনের বিধান প্রতিষ্ঠার সংগ্রামে শামিল সবার প্রতি আহ্বান জানান তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031