সৌদি আরবের দুই শহরে ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

সৌদি আরবের দুই শহরে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্কঃঃ

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দক্ষিণাঞ্চলীয় শহর জিজানে অন্তত তিন দফা ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে সংবাদ প্রকাশ করেছে কাতারের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা।সৌদি আরব এসব হামলা প্রতিহত করলেও কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা এ হামলা চালিয়ে থাকতে পারে। ইতোপূর্বেও দফায় দফায় দেশটিতে হামলা চালিয়েছিল হুথি বিদ্রোহীরা।

 

আল জাজিরায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দারা একাধিক বিস্ফোরণের কথা নিশ্চিত করেছেন। বিস্ফোরণের পর উত্তরাঞ্চলীয় কয়েকটি জেলায় জরুরি সাইরেন দেওয়া হয়।সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন আল-ইখবারিয়া টেলিভিশনের খবরে বলা হয়েছে, রিয়াদে দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে।

 

ইয়েমেনে সৌদি আগ্রাসনের জবাব দিতে মাঝেমধ্যেই সৌদি আরবে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এর আগে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এতে সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে।

 

২০১৫ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করলে মিত্রদের নিয়ে যুক্তরাষ্ট্রের সহায়তায় ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব। এ অভিযানে এখন পর্যন্ত নারী ও শিশুসহ ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। ঘরছাড়া হয়েছে কয়েক লাখ মানুষ। দুর্ভিক্ষের মুখে রয়েছে পুরো ইয়েমেন।

Spread the love

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930