কুয়েতে খেলাফত মজলিসের উদ্যোগে আলোচনা সভা দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

কুয়েতে খেলাফত মজলিসের উদ্যোগে আলোচনা সভা দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়েত/বিলাল উদ্দিন::

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ দ্বীন ইসলাম,খেলাফত মজলিস কুয়েত শাখার উদ্যোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে (শনিবার ২২ মার্চ) স্থানীয় সময় বিকাল ৪ টায় কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্ট আলোচনা সভা ও দোয়া ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

সংগঠনের সভাপতি মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকরাম হুসাইনের পরিচালনায়। প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্টা শায়েখ নুরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন। ওযারাতুল আওকাফ মোহতারম বাংলা খতিব কুয়েত খেলাফত মজলিসের উপদেষ্টা শায়েখ এমদাদুল উল্লাহ বেলালী,শায়েখ মোহাম্মদ হাসান বিন আমীর,শায়েখ মোহাম্মদ কাসিম,এনায়েত উল্লাহ, দাঈী আই, পি,সি।মনিরুজ্জামান, মাওলানা আহসান উল্লাহ বদর মাওলানা ইয়াকুব হুসা,মুফতি ফজলুল হক,মোহাম্মদ হায়দার আলীসহ আরো অনেকে।

 

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন মাওলানা ফখরুল ইসলাম। ইফতার ও দোয়া মাহফিলে কুয়েত প্রবাসী বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031