যুক্তরাজ্য যুবদল নেতা শানুর মিয়ার ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ৪:১২ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৫

যুক্তরাজ্য যুবদল নেতা শানুর মিয়ার ঈদ শুভেচ্ছা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ভিন্ন প্রেক্ষাপটে নতুন পরিবেশে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের প্রত্যয়ে রমজানের শিক্ষা নিয়ে সকলে মিলে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা করে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ও বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি শানুর মিয়া।

 

 

জুলাই আন্দোলনে আহত সকল যোদ্ধাদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে তিনি, সর্বস্তরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং স্বৈরাচার বিরোধী সকল রাজনৈতিক সংগঠন ও নেতা-কর্মীদেরকে ঈদ শুভেচ্ছা জ্ঞাপন করে সর্বস্তরের জনতার প্রতি ঈদুল ফিতরের অনাবিল আনন্দ, সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য কামনা করেন ।

 

তিনি বলেন, এ দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের যাত্রায় বিএনপি নেতা-কর্মীরা স্বাভাবিকভাবে কোনো জাতীয় বা ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেনি। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে ঈদ নিঃসন্দেহে স্বস্তির। অনেক স্বস্তি নিয়ে বিএনপি নেতা-কর্মীরা এবার ঈদ উদযাপন করবেন। ‘সদ্য পরিবর্তিত পরিস্থিতিতে আশা-উদ্দীপনা তৈরি হয়েছে। এবার হয়তো পুলিশের নির্যাতন নেই, আওয়ামী লীগের নির্যাতন নেই, কিন্তু মানুষ এখনো স্বাভাবিক জীবনে আসতে পারেনি।

 

সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং বাংলাদেশ গঠনের প্রত্যয়ে  যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ও বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি।

 

বিজ্ঞপ্তি

 

 

Spread the love