মিয়ানমারে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যুদ্ধ বিরতি ঘোষণা

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৫

মিয়ানমারে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যুদ্ধ বিরতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক ::

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।ত্রাণ কার্যক্রম সহজতর করার লক্ষ্যে মিয়ানমারের ক্ষমতাসীন সেনাবাহিনী দেশটির গৃহযুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার এক ঘোষণা এই তথ্য তুলে ধরে ক্ষমতাসীন জান্তা সরকার

গত ২৮ মার্চ শুক্রবারের ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষের প্রাণহানির খবর মিলেছে। ক্রমেই বাড়ছে নিহতের সংখ্যা।

 

জান্তা সরকারের মুখপাত্র ঝাউ মিন তুন এক বিবৃতিতে ভয়াবহ ভূমিকম্পের পাঁচদিন পর ৩ হাজার ৮৫ জন নিহত, ৩৪১ জন নিখোঁজ ও ৪ হাজার ৭১৫ জন আহতের খবর নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, ১৭টি দেশ থেকে উদ্ধারকমী ও সহায়তা কর্মী এবং এই পর্যন্ত এক হাজার টন ত্রাণ সামগ্রী এসেছে।

এদিকে রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভিতে সামরিক বাহিনীর হাইকমান্ডের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণাটি সম্প্রচার হয়েছে। সেখানে বলা হয়েছে, যুদ্ধবিরতি ২২ এপ্রিল পর্যন্ত চলবে। এর আগে সামরিক শাসনবিরোধী সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর একতরফা অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার করেছিণ। এবার জান্তার পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হলো।

 

মিয়ানমার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ওই গোষ্ঠীগুলোকে রাষ্ট্রের ওপর আক্রমণ করা বা পুনরায় সংগঠিত হওয়া থেকে বিরত থাকতে হবে, অন্যথায় সেনাবাহিনী ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031