কানাডায় ভয়াবহ দাবানল, ঘর ছাড়ছে হাজারো মানুষ

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, মে ২৯, ২০২৫

কানাডায় ভয়াবহ দাবানল, ঘর ছাড়ছে হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্কঃঃ

কানাডার মানিটোবা রাজ্যের দাবানল ভয়াবহ আকার ধারণা করেছে।দাবানলের প্রকোপ থেকে বাঁচতে প্রায় ১৭ হাজার মানুষকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে৷ রাজ্যজুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা।

মানিটোবা রাজ্যের প্রধান ওয়াব কিনিউ বলেন, এত বেশি মানুষকে এর আগে মানিটোবা অঞ্চল থেকে সরিয়ে নিতে হয়নি কখনো৷ রাজ্যটির প্রত্যন্ত উত্তরাঞ্চল থেকে সামরিক বিমানের সাহায্যে চালানো হচ্ছে উদ্ধারকাজ।

 

উদ্ধার হওয়া ব্যক্তিদের নিয়ে যাওয়া হচ্ছে রাজ্যের রাজধানী উইনিপেগে।

ওয়াব কিনিউ বলেন, সেখানে ফুটবল মাঠ ও কমিউনিটি সেন্টারে বাস্তুহারাদের আশ্রয় দেওয়া হবে। কেন্দ্রীয় সামরিক বাহিনী উদ্ধারকাজে সহায়তা করবে।

 

অন্যদিকে আলবার্তা রাজ্যেও পৃথক দাবানল তাণ্ডব চালাচ্ছে। অন্তত একটি শহরের সব বাসিন্দারা ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। তেল ও গ্যাস উত্তোলনও বন্ধ আছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930