সিলেট |
প্রকাশিত: 9:01 PM, June 17, 2025
বিলাল উদ্দিন/কুয়েতঃ
মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতে। জুন ও জুলাইয়ে প্রচন্ড গরম আর সেই গরমে বিশেষ করে প্রবাসীরা বেশি ভুক্তভোগী। এ সপ্তাহ জুড়ে ৫০ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস গরম কুয়েতে। এদিকে মানিক মিয়া(৩৭) নামের এক প্রবাসী বাংলাদেশী যুবক গত ১৭ জুন(সোমবার)দুপুরে হিট-স্ট্রোক করে মৃত্যু বরণ করছেন বলে জানা গেছে।
মানিক মিয়া ক্লিনকো ইউনাইটেড কোম্পানি নামক একটি ক্লিনার কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। তিনি জিলিব আল সুয়েক হাসাবিয়া এলাকার বাসা থেকে বের হয়ে গ্র্যান্ডহাইফার মার্কেটে যাওয়ার সময় রাস্তায় অজ্ঞান হয়ে মাটিতে লুঠে পড়েন।
তাৎক্ষণিক স্হানীয় ফরওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। মৃত্যুর কারন হিট স্ট্রোক বলে জানায়।।
মানিকের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। তার দেশের বাড়ি ঢাকার মোহাম্মদ বাগ চৌরাস্তা, মেরাজ নগর ঢাকা। সকল আইনী প্রক্রিয়া শেষে শীঘ্রই লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।