সুনামগঞ্জে গ্লোবাল টিভির ৩য় বর্ষপূতি পালিত

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

সুনামগঞ্জে গ্লোবাল টিভির ৩য় বর্ষপূতি পালিত

প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ
জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন, গ্লোবাল টিভির ৩ বর্ষপূর্তি উদযাপন ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে সুনামগঞ্জে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

গ্লোবাল টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মিজানুর রহমানের সভাপতিত্বে ও মাই টিভির জেলা প্রতিনিধি আবু হানিফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ, মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, জি টিভির জেলা প্রতিনিধি সেলিম আহমদ, এশিয়ান টেলিভিশনের ক্রাইম রিপোর্টার ইছা মোহাম্মদ, সময় টেলিভিশনের সিলেট বিভাগের স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আশরাফুল আলম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: আব্দুস সালাম, বাসস’র জেলা প্রতিনিধি আমিনুল হক, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সময় টিভির চিত্রগ্রাহক রুজেল আহমদ, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি আশিকুর রহমান, এটিএন নিউজের জেলা প্রতিনিধি মেহেদি হাসান, এখন টিভির জেলা প্রতিনিধি লিপসন আহমদ, দৈনিক বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি দিলাল আহমদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি, এনামুল কবির মুন্না, দৈনিক জনতার জেলা প্রতিনিধি শাহজাহান আকন্দ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, উবায়দুল ইসলাম, ছাত্রদল নেতা রাহুল, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহবায়ক উসমান গনি, জুলাই যোদ্ধা জহুর আলী প্রমুখ।

 

এসময় বক্তারা গ্লোবাল টিভির সমৃদ্ধি কামনা করে আগামীতে সুনামগঞ্জ জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরবে এমনটাই প্রত্যাশা করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31