সিলেট ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫
লন্ডন বাংলা ডেস্কঃঃ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সহিংসতা ও মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে। তার সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব যোগ দেবেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে এর ফলাফল জমা দিতে কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলা হয়েছে, ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং যে বা যারা যে কোনো ধরনের অবৈধ কার্যকলাপ, সহিংসতা ও মৃত্যুর জন্য দায়ী, তাদেরকে আইনানুগ জবাবদিহিতার আওতায় আনা হবে।