যুক্তরাজ্যে ‘রহস্যময়’ কবুতর!

প্রকাশিত: 6:02 PM, July 17, 2025

যুক্তরাজ্যে  ‘রহস্যময়’ কবুতর!

প্রতিনিধি/যুক্তরাজ্যঃঃ

যুক্তরাজ্যের নর্থাম্পটন শহরের রাস্তায় এক আজব কবুতর ঘুরে বেড়াচ্ছে – একেবারে চকচকে সবুজ রঙের। দেখলে চোখ কপালে উঠবে–সত্যি! এমন রঙের কবুতর যে হাই স্ট্রিটে দিব্যি হাঁটছে, সেটা না দেখলে বিশ্বাসই করা যাবে না।
পূর্ব মিডল্যান্ডসের ওই শহরে না থাকলেও চিন্তার কিছু নেই – কারণ কবুতরটা এখন পুরো ইন্টারনেটজুড়ে ভাইরাল।TikTok-এ লাখ লাখ মানুষ ভিডিও দেখছে।সবাই একটাই প্রশ্ন করছে – এই সবুজ রঙটা আসলেই কীভাবে এল?লোকজন বলছে, ওকে প্রায়ই দেখা যায় All Saints Church-এর আশেপাশে। শহরের মাঝখানে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আর লোকজন থেমে গিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকছে।

 

নর্থাম্পটনের অ্যাক্টনবুরোকের বসিন্দা নুরুল আমিন চৌধুরী বলেন,ইংল্ড্যান্ডে আমি ১২ বছর ধরে বসবাস করছি।কিন্তু এই প্রথম টাউন সেন্টারে সবুজ ধরনের কবুতর দেখলাম।খুব ভালো লাগের।আমার মতো অনেকেই দেখছেন।অবাক লাগের এ ধরনের কবুতর দেখে।

মাউন্সের বাসিন্দা বিল্ডার বিলাল আহমেদ বলেন এই প্রথম সবুজ কুতর দেখতে পায়েছি বিবিসি রেডিও অফিসের সামনে টাউন সেন্টারে। দেখে খুব সুন্দর লেগেছে।অনেক সময় দেখলাম।মনের আনন্দে।ভালোইতো লেগেছে।আহ!কি সুন্দর সবুজ কবুতর।

আরামিনতাজ রেস্টুরেন্টের টান্ডুরী শেফ জুনেদ আহমদ বললেন আমি সবাইকে নিয়ে টাউন সেন্টারে গিয়েছিলাম আর সবুজ রংয়ের কবুতর আমি প্রথম দেখলাম।সুন্দর আর সুন্দর। ভালো লাগার আলাদা আনন্দ।
 

কোক মুজিব বললেন, আমার মতো অনেকেই দেখছেন। আবার অনেক কে গাড়ি থামিয়ে ও দেখছেন।অনেকেই সেলফি ও তুলছেন। ভালো লাগার মজাই আলাদা আনন্দ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031