বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কাল

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কাল

লন্ডন বাংলা ডেস্ক ::

নির্বাচন নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আগামীকাল রবিবার বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

প্রেস সচিব বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে আগামীকাল রোববার বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্রেই এটি বদলাবে না।’

শফিকুল আলম বলেন, ‘সুচিকিৎসার জন্য প্রয়োজনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বিদেশে নেওয়া হবে। গতকালের ঘটনায় জাতীয় পার্টির কোনো ভূমিকা ছিল কিনা, এটি তদন্ত কমিটি খতিয়ে দেখবে। আহত সবার জন্য সর্বোচ্চ ভালো চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।’

 

প্রেস সচিব আরও বলেন, ‘নুরুল হক নুরের ওপর হামলায় পরিবারকে ফোন দিয়ে সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নিন্দা জানিয়েছেন তিনি। নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930