সিলেটে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০

প্রকাশিত: 8:00 PM, September 7, 2025

সিলেটে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০

লন্ডন বাংল ডেস্ক ::

সিলেটের ওসমানীনগরে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের দুই পরিবারের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়। এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

 

রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষনিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায় নি।

 

 

আহতরা হলেন, ওসমানীনগর উপজেলার পশ্চিম রুখনপুর গ্রামের কচির মিয়ার ছেলে তাহিদ আহমেদ (২৩), ওসমানীনগর উপজেলার পশ্চিম লুকন পুর গ্রামের কচির মিয়ার ছেলে লখন মিয়া ও তার ভাই আয়না মিয়া (৫০), ওসমানীনগর উপজেলার পশ্চিম লুকন পুর গ্রামের আসন্দর আলীর ছেলে সাইদুর রহমান (৪৫)। বাকি আহতদের নাম-ঠিকানা পাওয়া যায় নি। এরমধ্যে গুরুত্বর আহত আয়না মিয়ার অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে দ্রুত হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

 

জানা যায়, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফুটবল খেলাকে কেন্দ্র করে এই ঘটনার উৎপত্তি হয়। পরবর্তিতে সালিশের মাধ্যমে বিচার অনুষ্ঠিত হলে একটি পক্ষ সেই বিচার প্রত্যাখান করেন। এবং পূর্বের ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ এক পক্ষ অপর পক্ষের বাড়িতে অনুষ্ঠান চলাকালীন সময়ে জায়গা-জমি ও খেলার কথা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে সেটি সংঘর্ষের রূপ নেয় এবং এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ দেব জানান, ‘ওসমানীনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি সংঘর্ষ হয়েছে। তারা এসে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা খুবই গুরুত্বর। তাকে অপারেশন থিয়েটারে দেওয়া হয়েছে

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031