সিলেটে যে অপরাধে কারাগারে উজ্জল

প্রকাশিত: 7:31 PM, September 17, 2025

সিলেটে যে অপরাধে কারাগারে উজ্জল

লন্ডন বাংলা ডেস্ক ::

সিলেটে মো. উজ্জল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।

 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গত সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার বন্দরবাজারের মহাজনপট্টি থেকে উজ্জল মিয়াকে গ্রেপ্তার করে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একদল সদস্য।

 

তিনি এয়ারপোর্ট থানার লালবাগ কান্দিটিলা এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

 

তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

 

তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন সিলেট মহনগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031