বুলবুল আহমদ/নবীগঞ্জঃঃ
সারাদেশের ন্যায় হবিগঞ্জের নবীগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও সামাজিক দূরত্ব নিশ্চত করতে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বয়ে বিভিন্ন বাজার এলাকায় তাদের কাযক্রম অব্যাহত রয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আ.স.ম শিহাবুজ্জামান শিহাব এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল টহল এবং মাইকিং করে জনগণকে বাড়িতে নিরাপদে থাকার জন্য ও অপরকে নিরাপদে রাখার পরামর্শ দেন। এ সময় অভিযানে সার্বিক ভাবে সহযোগীতা করেন, নবীগঞ্জ থানার তদন্ত ওসি উত্তম কুমার দাশ, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, প্যানেল মেয়র এটিএম সালাম, প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাবেক সাধারন সম্পাদক উত্তম কুপার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কাউন্সিলর বাবুল দাশ, সাংবাদিক মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী, মোঃ আব্দুল মুহিত, মোঃ হাসান চৌধুরী। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রশাসন কর্তৃক সব দোকানপাট বন্ধ ঘোষনার পরও নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সব মিলিয়ে পুরো এলাকায় নীরব। গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ শহর, রসুলগঞ্জ, ইমামবাড়ী, গোপলাবাজার, দেবপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। এসময় ইমামবাড়ী বাজারের সরকারী নিদের্শ অমান্য করে
একটি রড সিমেন্টরের দোকান খুলে রাখার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।