ভিসা নিয়ে মেধাবীদের সুখবর দিল যুক্তরাজ্য

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫

ভিসা নিয়ে মেধাবীদের সুখবর দিল যুক্তরাজ্য

আন্তজাতিক ডেস্ক ::

ব্রিটিশ ভিসা প্রক্রিয়া সংস্কারে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশ্বের শীর্ষ মেধাবীদের আকর্ষণ করতে ভিসা ফি বাতিলের পরিকল্পনা করছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার ইতোমধ্যেই এ বিষয়ে নীতিগত আলোচনা শুরু করেছে। রয়টার্সের খবর।

 

 

সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে রয়টার্স জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দেশটিতে বিশ্বের শীর্ষ মেধাবীদের আকর্ষণ করতে কিছু ভিসা ফি পুরোপুরি বাতিল করার প্রস্তাব বিবেচনা করছেন।

 

 

এমন সময় ব্রিটিশ সরকার এই পদক্ষেপ নেওয়ার চিন্তা করছে, যখন অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র।

 

 

স্টারমারের নেতৃত্বে গঠিত “গ্লোবাল ট্যালেন্ট টাস্কফোর্স” বিশ্বের সেরা বিজ্ঞানী, একাডেমিক ও ডিজিটাল বিশেষজ্ঞদের যুক্তরাজ্যে টানতে নানা ধারণা নিয়ে কাজ করছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য— দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।

 

 

এক কর্মকর্তার বরাতে প্রভাবশালী এই ব্রিটিশ পত্রিকাটি জানায়, বিশ্বের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক কিংবা আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পুরস্কারপ্রাপ্তরা এই ভিসা ফি ছাড়ের আওতায় পড়তে পারেন।

 

 

এই রিপোর্টে আরও বলা হয়েছে, এই সংস্কার পরিকল্পনা নিয়ে আলোচনা হয় ডাউনিং স্ট্রিট ও ট্রেজারিতে।

 

 

এদিকে, ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে, দেশটিতে বহুল ব্যবহৃত এইচ-১বি ভিসার (যা মূলত প্রযুক্তি খাতেই বেশি ব্যবহৃত হয়) জন্য নতুন আবেদনকারীদের ১ লাখ ডলার আবেদন ফি দিতে হবে। সিদ্ধান্তটি কার্যকর হয়েছে রবিবার (২১ সেপ্টেম্বর) থেকে।

 

 

প্রসঙ্গত, বর্তমানে যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসার আবেদন ফি ৭৬৬ পাউন্ড বা ১০৩০ মার্কিন ডলার (বাংলাদেশি অর্থে প্রায় ১,২৫,৬২৪ টাকা)। আবেদনকারীর স্বামী/স্ত্রী ও সন্তানদের জন্যও একই পরিমাণ ফি দিতে হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031