করোনায় ইতালিতে একদিনে বাংলাদেশিসহ ৮১২ জনের মৃত্যু

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

করোনায় ইতালিতে একদিনে বাংলাদেশিসহ ৮১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে ইতালিতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক প্রবাসী বাংলাদেশিসহ প্রাণ হারিয়েছেন ৮১২ জন। গতকাল সোমবার ইতালিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজারেরও বেশি নাগরিক। গতকাল নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ইতালির বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, করোনাভাইরাসে ইতালিতে এখন পর্যন্ত মারা গেছে ১১ হাজার ৫৮১ জন। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ৬৩৯ জন। এ ছাড়া চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৬২০ জন।

 

জানা গেছে, ইতালিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই বাংলাদেশি মারা গেছেন। গতকাল ইতালির মিলানে মারা যাওয়া বাংলাদেশির নাম অপু (৪২)। এর আগে গত শুক্রবার (২০ মার্চ) মিলানে গোলাম মাওলা (৬০) নামের এক বাংলাদেশি মারা যান। এ নিয়ে ইতালিতে করোনায় দুই বাংলাদেশির প্রাণহানি ঘটেছে। তবে দেশটিতে এখন পর্যন্ত কতজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তা সঠিকভাবে জানা যায়নি।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031