থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত ১০

প্রকাশিত: 3:58 PM, September 28, 2025

থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত ১০

আন্তজাতিক ডেস্ক ::

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেতা ও তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) নামক রাজনৈতিক দলের প্রধান থালাপাতি বিজয়ের সমাবেশে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তামিলনাড়ুর করুর জেলার ওই সমাবেশে পদদলিত হয়ে এরই মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। আরও কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে।

 

স্থানীয় পুলিশ সূত্র ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছে, সমাবেশ চলাকালে কিছু লোক একটি স্থানে অজ্ঞান হয়ে পড়েন। তারপর সেখানে বিপুল সংখ্যক লোক এগিয়ে এলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

 

 

 

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা অনুমান করেছেন, নামাক্কালে বিজয়ের র‌্যালির পর যেখানে (কারুর) সমাবেশ করার কথা ছিল সেখানে কমপক্ষে ৩০ হাজার মানুষ প্রথমে জড়ো হয়েছিল। বিজয়ের সমাবেশে উপস্থিত হতে অন্তত ৬ ঘণ্টা বিলম্ব হয়। ততক্ষণে সমাবেশে আগত জনতা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘কারুর থেকে পাওয়া খবর দুঃখজনক। যারা অজ্ঞান হয়ে পড়েছেন তাদের জরুরি চিকিৎসার নির্দেশ দিয়েছি এবং স্বাস্থ্যমন্ত্রী, কালেক্টর ও প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজিকে সাহায্য করার নির্দেশ দিয়েছি। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য এডিজিপিকে (ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা দায়িত্ব দেওয়া হয়েছে। আমি জনসাধারণকে পুলিশের সাথে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।’

 

 

বিজয়ের সমাবেশ ঘিরে সমালোচনার ঘটনা এবারই প্রথম নয়। এই মাসের শুরুতে ত্রিচিতে তার প্রথম সমাবেশে বিপুল সংখ্যক জনতা বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থলে তার কনভয়কে নিয়ে যাচ্ছিল, যার ফলে ২০ মিনিটের যাত্রা ছয় ঘন্টার যানজটে পরিণত হয়েছিল, যা শহরকে স্থবির করে দিয়েছিল।

 

 

এখনো পর্যন্ত এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি বিজয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30