তাহিরপুর বন্যপ্রানী আটক 

প্রকাশিত: 11:58 AM, April 1, 2020

তাহিরপুর বন্যপ্রানী আটক 
জেলা প্রতিনিধিঃঃ  
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অনেকটা ভাল্লুকের মত দেখতে এক বন্যপ্রানী আটক করেছে গ্রামবাসী। প্রাণীটির গায়ের রং দোসর,লম্বায় প্রায় ১৫ইঞ্চি,ওজন প্রায় ৫-৬ কেজি। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্ধ গ্রাম থেকে আটক করা হয়।
স্থানীয় এলাকাবাসী জানান,উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে দুপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনজুরুল আলমের পরিত্যক্ত বাড়ির বেল গাছে এ প্রাণীটিকে দেখতে পায় গ্রামের লোকজন। এর পরে কৌশলে গ্রামের কয়েকজন মিলে প্রানীটিকে আটক করে খাঁচার মধ্যে ভরে রাখে।
স্থানীয় শফিক মিয়া জানান,এমন প্রাণী এর আগে কেউ দেখেননি। এই বণ্যপ্রানী আটকের সংবাদ পেয়ে উৎসুক জনতা প্রাানীটিকে এক নজর দেখার জন্য ভিড় করছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকতা বিজেন ব্যানার্জি জানান,বণ্যপ্রানী আটককের সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বণ্যপ্রানীটিকে উদ্ধার করে বণ বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031