আশ্রয়প্রার্থীদের জন্য যে সুখবর দিল ‘আয়ারল্যান্ড’

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫

আশ্রয়প্রার্থীদের জন্য যে সুখবর দিল ‘আয়ারল্যান্ড’

আন্তজাতিক ডেস্ক ::

আয়ারল্যান্ডে অবস্থানরত আশ্রয়প্রার্থীদের জন্য বড় ধরনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। যারা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে চান, তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের নতুন কর্মসূচি অনুযায়ী, প্রত্যেক আবেদনকারী পেতে পারেন সর্বোচ্চ ২,৫০০ ইউরো এবং একটি পরিবার পেতে পারে সর্বোচ্চ ১০,০০০ ইউরো পর্যন্ত নগদ অর্থ।

 

 

এই উদ্যোগের লক্ষ্য হলো আশ্রয়প্রার্থীদের স্বেচ্ছায় প্রত্যাবাসনে উৎসাহিত করা এবং সেইসাথে সরকারের ব্যয় হ্রাস করা, যা একজন আবেদনকারীর ক্ষেত্রে গড়ে প্রায় এক লাখ ২২ হাজার ইউরো পর্যন্ত পৌঁছে যায়।

 

 

আয়ারল্যান্ডের বিচার, অভ্যন্তরীণ ও অভিবাসন বিষয়ক মন্ত্রী জিম ও’ক্যালাহান সোমবার (২৯ সেপ্টেম্বর) এই নতুন কর্মসূচির ঘোষণা দেন।

 

 

তিনি জানান, ‘এই প্রণোদনার উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থার ওপর চাপ কমানো এবং যাদের আবেদন সফল হওয়ার সম্ভাবনা কম, তাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো।’

 

 

সরকারি বিবৃতিতে বলা হয়, যারা আশ্রয় আবেদন করে সিদ্ধান্তের অপেক্ষায় আছেন এবং চলতি বছরের ২৮ সেপ্টেম্বরের আগে আবেদন করেছেন, তারাই এই আর্থিক সহায়তা পাবেন। তবে যাদের দেশে ফিরে গেলে জীবন ঝুঁকিতে পড়বে, তাদের ক্ষেত্রে এ নীতির ব্যতিক্রম থাকবে। যারা আশ্রয় আবেদন করে প্রথম ধাপে প্রত্যাখ্যাত হয়েছেন এবং আপিল প্রক্রিয়ায় আছেন, তারাও আর্থিক সহায়তা পাবেন। তাদের জন্য নির্ধারিত হয়েছে জনপ্রতি ১,৫০০ ইউরো এবং একটি পরিবারের জন্য সর্বোচ্চ ৬,০০০ ইউরো।

 

 

এক পরিসংখ্যানে দেখা যায়, আয়ারল্যান্ডে আশ্রয়প্রার্থীর সংখ্যা বছর বছর বাড়ছে। ২০২২ সালে ১১,৫৯৮টি আবেদন জমা পড়লেও, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ১৩,২৬৪-এ। আর ২০২৪ সালে এই সংখ্যা ১৮,৬৫১-তে পৌঁছেছে। চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১,২০০ অভিবাসী এভাবে দেশে ফিরে গেছেন। আগের বছর একই সময়ে এই সংখ্যা ছিল মাত্র ৫৫০।

 

 

সরকার বলছে, এই প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসীরা সম্মানজনকভাবে নিজ দেশে ফিরতে পারবেন এবং পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সহায়তাও পাবেন।

 

 

আয়ারল্যান্ডের মন্ত্রিসভার সদস্য কোলম ব্রফি বলেন, ‘এভাবে অভিবাসীরা মর্যাদার সাথে নিজ দেশে ফিরে যেতে পারবেন এবং সেখানে নতুনভাবে জীবন গড়ার জন্য আর্থিক সহায়তা পাবেন।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031