সিলেট |
প্রকাশিত: 12:15 PM, April 1, 2020
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা মোকাবেলায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত ও লেফটেন্যান্ট মেহেদীর নেতৃত্বে এক প্লাটুন সেনাবাহিনী জনসচেতনতা মূলক প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান।
৩১ মার্চ মঙ্গলবার উপজেলার রাণীগঞ্জ বাজারে মাইকিং করে জনসচেতনতা মূলক প্রচারণা ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন। শিবগঞ্জ বাজারে ভোক্তা অধিকার আইনে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভ্রাম্যমাণ আদালত এক চাল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রামের সদ্য ফেরত ২ জন লন্ডন প্রবাসীর কোয়ারেন্টাইন নিশ্চিত করেছেন।