সিলেটে পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: 4:36 PM, October 23, 2025

সিলেটে পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

লন্ডন বাংলা ডেস্ক ::

সিলেটের বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম-সম্পাদক শামীম আহমদকে (৩৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি বিশ্বনাথ পৌর এলাকার জানাইয়া গ্রামের আবুল কালামের ছেলে।

 

 

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানায়।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজের পর ২৩ এপ্রিল সিলেটের বিশ্বনাথে ঘটে যাওয়া রণক্ষেত্রের ঘটনায় আহত হওয়ার প্রায় ১৩ বছর পর গত ৬ মে সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের মৃত আসলাম আলীর ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

 

 

মামলায় ১০৫ জনকে এজাহারনামীয় অভিযুক্ত ও আরো প্রায় ৩ শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে। ওই মামলার এজাহারনামীয় অভিযুক্ত হচ্ছেন গ্রেপ্তারকৃত পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম আহমদ। আদালতের নির্দেশনায় পরবর্তীতে বিশ্বনাথ থানা পুলিশ মামলাটি রেকর্ড করে।

 

 

বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে কাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031